BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ব্রাজিলে বিমান বিধ্বস্ত: একই পরিবারের ১০ জনসহ সব আরোহী নিহত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় গ্রামাদো শহরে একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিমানটিতে পাইলট হিসেবে ছিলেন ব্রাজিলের ব্যবসায়ী লুইজ ক্লাউডিও গালেজ্জি। তার সঙ্গে ছিলেন স্ত্রী এবং তাদের তিন কন্যা। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যসহ মোট ১০ জন নিহত হন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি একটি ভবনের চিমনিতে ধাক্কা লেগে বাড়ি ও দোকানের ওপর বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় স্থলভাগে অন্তত ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানটি সাও পাওলো রাজ্যের জুনদিয়ায় ভ্রমণের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উড্ডয়ন করায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। উড্ডয়নের মাত্র তিন কিলোমিটার দূরেই এটি বিধ্বস্ত হয়।

সাও পাওলো রাজ্যের গভর্নর এক সংবাদ সম্মেলনে বলেন, “এই দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের প্রতি আমাদের গভীর শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »