BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ভাল্লুকের ঘুম ভাঙার অপরাদে ৬ লাখ টাকা জরিমানা!

নরওয়ের স্বালবার্ড দ্বীপপুঞ্জে ঘুমিয়ে থাকা একটি মেরুভাল্লুককে ইচ্ছাকৃতভাবে জাহাজের হর্ন বাজিয়ে জাগানোর ঘটনায় এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ লাখ টাকা।

চলতি আগস্টে স্বালবার্ডের উপকূলীয় এলাকায় নৌযানে করে যাওয়ার সময় স্থলভাগে একটি মেরুভাল্লুককে ঘুমিয়ে থাকতে দেখেন নৌযানে থাকা কয়েকজন। এ সময় তাদের একজন ইচ্ছাকৃতভাবে জাহাজের ফগহর্ন বাজান।

বিকট শব্দে ঘুম ভেঙে যায় ভাল্লুকটির। পরে সেটি ওই স্থান ছেড়ে অন্যত্র চলে যায়। ঘটনাটি কর্তৃপক্ষের নজরে এলে বন্যপ্রাণী সুরক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হয়।

স্বালবার্ডের আইন অনুযায়ী, প্রয়োজন ছাড়া মেরুভাল্লুককে বিরক্ত করা, আকৃষ্ট করা কিংবা তাড়া করা নিষিদ্ধ। আইন লঙ্ঘনের দায়ে ওই ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি জরিমানা মেনে নিয়ে তা পরিশোধ করেছেন।

নরওয়ের মূল ভূখণ্ড ও উত্তর মেরুর মাঝামাঝি আর্কটিক অঞ্চলে অবস্থিত স্বালবার্ড মেরুভাল্লুকের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল। সেখানে প্রতিবছর বহু পর্যটক ভাল্লুক দেখতে গেলেও প্রাণীগুলোর স্বাভাবিক আচরণে হস্তক্ষেপ এবং তাদের কাছাকাছি যাওয়ার বিষয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যপ্রাণীকে শারীরিকভাবে আঘাত করলেই কেবল আইন লঙ্ঘন হয় না। অপ্রয়োজনে শব্দ করে ভয় দেখানো কিংবা বিশ্রামে থাকা প্রাণীকে স্থান পরিবর্তনে বাধ্য করার মতো কর্মকাণ্ডও শাস্তিযোগ্য। এ ঘটনায় ভাল্লুকটির কোনো শারীরিক ক্ষতি না হলেও ইচ্ছাকৃতভাবে তার বিশ্রামে ব্যাঘাত ঘটানোর কারণেই জরিমানা করা হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -