মল্লিক মাকসুদ আহমেদ মির্জাগঞ্জ,প্রতিনিধি:
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি-এর আগামী ৩১ মে মির্জাগঞ্জে আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় (নান্নু শপিং কমপ্লেক্স)-এ এই সভা অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু।
আসন্ন সফরটিকে সফল ও সার্থক করার লক্ষ্যে প্রস্তুতি সভায় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, আইয়ুব খান, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মঞ্জু; সাংগঠনিক সম্পাদক এইচ এম শামীম এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নান্নু,পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক খোকন শিকদার, মেহেদী মুন্সি,উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ মাঝি, যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম হোসাইন এবং নাইম ইসলাম প্রমুখ।