মল্লিক মাকসুদ আহমেদ মির্জাগঞ্জ,, প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
বুধবার (১৫ জুলাই) সফরসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে ৪টায় তিনি মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.)-এর মাজার জিয়ারত করেন। এরপর সাড়ে ৪টায় মির্জাগঞ্জ ডাকবাংলোর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। বিকেল ৫টায় মির্জাগঞ্জ সার্বজনীন পূজা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
এরপর সোয়া ৫টায় উপজেলা অডিটোরিয়াম পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্বকাপের সেমিফাইনালসহ বাকি ম্যাচগুলো এলাকাবাসীর দেখার সুবিধার্থে অডিটোরিয়ামটি সবার জন্য উন্মুক্ত ঘোষণা করেন। পরিশেষে, সাড়ে ৫টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আশরাফ আলী হাওলাদারের অসুস্থ মাতা ও সহধর্মিণীকে দেখতে তাঁর বাসভবনে যান।
সন্ধ্যা ৬টায় উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় দিনব্যাপী সফল কর্মসূচি শেষে তিনি পটুয়াখালীর উদ্দেশ্যে মির্জাগঞ্জ ত্যাগ করেন।
এসব কার্যক্রমে জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল, সহকারী প্রকৌশলী মোঃ হাসিবুল হাসান, সার্ভেয়ার মোঃ ইমরান আলী এবং মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সফরসঙ্গী হিসেবে ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ বশির মৃধা, এজিএম বাচ্চু প্রমুখ।
স্থানীয়দের মধ্যে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোবারক আলী মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাজীব হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উন্নয়নমূলক এ কর্মকাণ্ড মির্জাগঞ্জ উপজেলার অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মীরা।
