BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

মো:নুরুজ্জামান দুমকী(পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর দুমকিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর মরহুমের জানাজার নামাজ তাঁর নিজ বাড়ি দুমকির মুরাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ন‌ঈমুদ্দীন এর তত্ত্বাবধানে
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার এর নেতৃত্বে একদল চৌকস পুলিশের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অর্নার জানানোর পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »