BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ‘শেখ হাসিনা আবার আসবে’, অপারেটর আটক

খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে “শেখ হাসিনা আবার আসবে” এবং “ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে” লেখা ভেসে ওঠার ঘটনায় স্ক্রিন অপারেটর আসলাম হোসেনকে আটক করেছে পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে রেলস্টেশন ভবনের প্রবেশমুখে এই প্রচারণা চালানো হয়, যা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই প্রচারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা স্টেশনে জড়ো হন এবং স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করেন। রাত সাড়ে ৯টার দিকে আসলাম হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহজাহান জানান, নিরাপত্তার স্বার্থে আসলামকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিনহাজুল আবেদীন বলেন, “এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড দেশে অশান্তি সৃষ্টি করতে পারে। আমরা এর নিন্দা জানাই।”

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, ঘটনাটি জানার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ স্ক্রিন বন্ধ করে দেয়। আসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। তারা এই কাজের তীব্র নিন্দা জানান এবং অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »