BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে নির্ধারিত থাকলেও তাঁরা ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেননি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে দুটি ফরম দেওয়া হয়। এর একটি ছিল সাদা রঙের যা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য, এবং অন্যটি ছিল নীল রঙের—যা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য।

তবে শপথ শুরুর ঠিক আগমুহূর্তে কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় সিদ্ধান্ত জানিয়ে একটি নির্দেশনা দেন। তিনি বলেন, “আমরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়।”

সালাহউদ্দিন আহমদ ব্যাখ্যা দিয়ে বলেন, “গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে এবং সংবিধানের তৃতীয় তফসিলে সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফরম যুক্ত হলে, তখন এই শপথের বিষয়টি আসবে। এছাড়া এই শপথ কে পড়াবেন, তা-ও সংবিধানে নির্ধারিত হতে হবে। বর্তমানে এই ফরম সংবিধানের অংশ নয়।”

তিনি সহকর্মীদের জানান, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তারা নীল রঙের ফরমে (সংস্কার পরিষদ) শপথ নিচ্ছেন না।

এরপর বিএনপির নির্বাচিতরা শুধুমাত্র সাদা রঙের ফরমে সংসদ সদস্য হিসেবে শপথ নেন এবং শপথবইয়ে স্বাক্ষর করেন। পরে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -