BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সাইবার নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে সব মামলা বাতিল হবে: আইন উপদেষ্টা

সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া সব হয়রানিমূলক মামলাও বাতিল হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার বিকেলে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বৃহস্পতিবার সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকদের হয়রানির অভিযোগে বহুল আলোচিত এ আইনটি বাতিল হচ্ছে বলে জানা যায়।

আইন উপদেষ্টা জানান, আইন বাতিলের সঙ্গে সঙ্গে এ আইনের অধীনে হওয়া সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তবে পর্নোগ্রাফি ও যৌন হয়রানির মামলাগুলো বিচারাধীন থাকবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সাংবাদিকদের নির্ভীক ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করেন। চারটি ক্যাটাগরিতে মোট ১১ জনকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »