BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন বাইক আরোহী নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

বিসিক শিল্পনগরী এলাকার অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের মোয়াজ্জিন জানান, ফজরের আযান দেওয়ার সময় মসজিদের বাইরে বিকট শব্দ শোনেন। আযান শেষে তিনি কলেজের দুই সিকিউরিটি গার্ডকে নিয়ে বাইরে এসে দেখেন তিনজন দুর্ঘটনার শিকার হয়ে পড়ে আছেন।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাকের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

তিনজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »