BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রান্ত উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. সাইফুর রহমান ভুঁইয়াকে নিজ বাসায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উত্তরার উত্তরখানে নিজ বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান খান বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মি. খান বলেন, “গত দুই তিন ধরে তার সাথে অজ্ঞাতনামা দুই-তিনজন ব্যক্তি তার বাসায় ছিলেন। তারা তাকে মারধর করে ওই সময় তিনি বারান্দায় গিয়ে প্রতিবেশীদের সাহায্য চেয়ে চিৎকার করেন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে তাকে লেকভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মারা যান তিনি।”

পুলিশের এই কর্মকর্তা জানান, উত্তরখানের বাসায় তিনি একা থাকতেন। একইসাথে পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্ক ছিল না বলে জানান মি. খান।

এরই মধ্যে ময়নাতদন্তের জন্য বলা হয়েছে বলে জানান ওসি মি. খান।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -