BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দিয়ে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করবেন। দীর্ঘ ৩৫ বছর পর এবারই আবার রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের পুরো প্রক্রিয়া তুলে ধরেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় দুই প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।

আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ চলবে। ভোট শুরুর আগে নির্বাচনকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। এরপর শুরু হবে ভোট গ্রহণ।

রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারের দুটি অংশ থাকবে। একটি থাকবে মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট পেপার। মুড়ি অংশে ব্যালটের ক্রমিক নম্বর, ভোটদানকারী সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর থাকবে। সংশ্লিষ্ট সংসদ সদস্য নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার পর মূল ব্যালট পেপার গ্রহণ করবেন।

মূল ব্যালট পেপারের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী মুদ্রিত থাকবে। সংসদ সদস্যরা প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দেবেন। ভোট দেওয়া শেষ হলে ব্যালট পেপার নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে ব্যালট গণনা। ইসি সচিব জানান, গণনার সময় প্রথমে মোট কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। এরপর প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর পাওয়া বৈধ ভোট গণনা করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রার্থী সর্বাধিক বৈধ ভোট পাবেন, নির্বাচনকর্তা তাঁকেই বিজয়ী ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশনে ফিরে নির্বাচনের ফল অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হলেও কোনো প্রার্থী সরে না দাঁড়ানোয় এবার রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এর আগে দীর্ঘ ৩৫ বছর পর আবারও একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »