BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিএনপি’র নেতা রাসেলের নেতৃত্বে বাড্ডাতে ধানের শীষের বিশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক :

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রচারণাকে আরো বেগবান ও সক্রিয় করতে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র অন্তর্গত ৩৮ নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেলের নেতৃত্বে পহেলা ফেব্রুয়ারি রাতে বাড্ডা এলাকায় বিশাল এক মিছিল অনুষ্ঠিত হয়।

এতে ৩৮ নং ওয়ার্ডে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল এবং সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে রেজাউল হক রাসেলের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী মিছিল বের করে।

মিছিলের শেষে রেজাউল হক রাসেল জনগণকে উদ্দেশ্য করে বলেন,

জনাব তারেক রহমান জানেন ড. এম এ কাইয়ুম ভাই একজন ভালো লোক। ঢাকা ১১ আসনে যদি কাইয়ুম ভাই এমপি হতে পারে এলাকার সকল সমস্যা দূর করবে। তাছাড়া এলাকার উন্নয়নে কাইয়ুম ভাই বিগত দিনে যে সকল উন্নয়ন করেছে সে যদি এবার নির্বাচিত হয় তাহলে এই বাড্ডাকে ঢাকার সকল এলাকার তুলনায় একটি উন্নয়ন বাড্ডা হিসেবে গড়ে তুলবেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »