BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পেট্রোবাংলা শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন পটুয়াখালীর সন্তান আবুল হোসেন খান

নিজস্ব প্রতিবেদক :

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত বাংলাদেশ তৈল, গ্যাস ও খনির সংস্থা শ্রমিক কর্মচারী ফেডারেশন (রেজিষ্ট্রেশন নাম্বার বি-১৮৩৮) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পটুয়াখালী জেলার, দুমকী উপজেলার, আঙ্গারিয়া ইউনিয়নের, ১ নং ওয়ার্ডের বাসিন্দা, সমাজসেবক, যুবকদের আইকন, মৃত মোঃ জালাল উদ্দিন খানের চতুর্থতম সন্তান মো: আবুল হোসেন খান।

একান্ত সাক্ষাৎকারে আবুল হোসেন খান পায়রা নিউজ কে জানান,

মহান আল্লাহ তা’লার কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তা’আলা আমার উপরে এত বড় একটি দায়িত্ব অর্পণ করেছেন। এজন্য আমি পেট্রোবাংলা ও তার অধীনস্থ সকল শ্রমিক ভাইবোনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

ADS Payra UP Election

পেট্রোবাংলা ও অধীনস্থ সকল শ্রমিক ভাই ও বোনেরা আমাকে এত বড় একটি দায়িত্ব দিয়েছেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করব।

বিগত দিনের সরকারের আমলে পেট্রোবাংলার কোন শ্রমিকদের কোনরকম দাবি বাস্তবায়ন হয়নি।

বাংলাদেশের মানুষ বিপুল পরিমাণে ভোট দিয়ে বিএনপি তথা ধানের শীষ কে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে যখন দেশের দায়িত্ব তার হাতে দিয়েছেন তাই আমরা পেট্রোবাংলা ও তার অধীনস্থ সকল শ্রমিকদের আশা আকাঙ্ক্ষা ও দাবি পূরণ করব। ইনশাআল্লাহ।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »