BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান।

এর মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের দীর্ঘ ১৮ মাস পর দেশে আবারও নির্বাচিত সরকার যাত্রা শুরু করল। ছাত্র-জনতার অভ্যুত্থান ও পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে এই নির্বাচনের মাধ্যমে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠন করেছে।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিচারপতিবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, বিদেশি কূটনীতিক এবং সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান শপথবইয়ে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত সকলে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ দেড় বছরের রাজনৈতিক ক্রান্তিকাল ও অন্তর্বর্তীকালীন শাসনের পর এই শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের নতুন এক অধ্যায়ের সূচনা হলো। প্রধানমন্ত্রীর শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথবাক্য পাঠ করানো হয়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »