BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শপথ গ্রহণ করলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। এরপরই মন্ত্রী হিসেবে শপথ নেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ২৪ জন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন-

১. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২. সালাউদ্দিন আহমদ।
৩. আমীর খসরু মাহমুদ চৌধুরী।
৪. ইকবাল হাসান মাহমুদ টুকু।
৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
৬. ডা. এ জেড এম জাহিদ হোসেন।
৭. ড. খলিলুর রহমান।
৮. আব্দুল আওয়াল মিন্টু।
৯. মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
১০. মিজানুর রহমান মিনু।
১১. নিতাই রায় চৌধুরী।
১২. খন্দকার আবদুল মুক্তাদির।
১৩. আরিফুল হক চৌধুরী।
১৪. জহির উদ্দিন স্বপন।
১৫. আমিন উর রশিদ।
১৬. আফরোজা খানম রিতা।
১৭. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
১৮. আসাদুল হাবিব দুলু।
১৯. মো. আসাদুজ্জামান।
২০. জাকারিয়া তাহের।
২১. দীপেন দেওয়ান।
২২. এহসানুল হক মিলন।
২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন।
২৪. ফকির মাহবুব আনাম।
২৫. শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন-
১. এম রশিদুজ্জামান মিল্লাত।
২. অনিন্দ্য ইসলাম অমিত।
৩. মো. শরীফুল আলম।
৪. শামা ওবায়েদ ইসলাম।
৫. সুলতান সালাউদ্দিন টুকু।
৬. ব্যারিষ্টার কায়সার কামাল।
৭. ফরহাদ হোসেন আজাদ।
৮. আমিনুল হক।
৯. মীর মোহম্মদ হেলালউদ্দিন।
১০. হাবিবুর রশিদ।
১১. রাজিব আহসান।
১২. আবদুল বারি।
১৩. মীর শাহে আলম।
১৪. জুনায়েদ আব্দুর রহিম সাকি।
১৫. ইশরাক হোসেন।
১৬. ফারজানা শারমিন।
১৭. শেখ ফরিদুল ইসলাম।
১৮. মো. নুরুল হক নুর।
১৯. ইয়াসের খান চৌধুরী।
২০. এম ইকবাল হোসেইন।
২১. এম এ মুহিত।
২২. আহম্মদ সোহেল মঞ্জুর।
২৩. ববি হাজ্জাজ।
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »