BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় গণশক্তি ফাউন্ডেশন সামাজিক সংগঠনের ৩১ সদস্যের কমিটি গঠন

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

পটুয়াখালীর দশমিনায় “গণশক্তি ফাউন্ডেশন” নামে একটি সামাজিক সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নলখোলা বন্দরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন প্লাবন কুমার ভক্ত। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আলামিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জিহাদ হোসেন শুভ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, গণশক্তি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। এর মূল লক্ষ্য হলো সমাজের অসহায়, গরিব ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করা এবং সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের সহযোগিতায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে বলে তারা জানান।

সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও মানবকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »