BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আফগানিস্তানের ৯৪ চেকপোস্ট ধ্বংস-দখলের দাবি পাকিস্তানের

আফগানিস্তানের ৯৪ চেকপোস্ট ধ্বংস-দখলের দাবি করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, আফগানিস্তানের ৭৪ চেকপোস্ট ধ্বংস করা হয়েছে। এছাড়া ১৮টি চেকপোস্ট পাকিস্তানের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জিওনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরি বলেন, পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে বিনা উসকানির আগ্রাসনের জবাবে পরিচালিত অভিযানে এ পর্যন্ত অন্তত ২৭৪ জন তালেবান সদস্য ও সহযোগী জঙ্গি নিহত হয়েছে। ২১ ও ২২ ফেব্রুয়ারির রাতে আফগানিস্তানের ভেতরে সন্ত্রাসী আস্তানায় লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে।

তিনি জানান, আফগান তালেবান সরকার পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে তথাকথিত অভিযান শুরু করে। এ অভিযানের নামে সীমান্তের ১৫টি সেক্টরের ৫৩টি স্থানে গুলি চালানো হয়েছে। তবে এসব কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে।

আইএসপিআরের মহাপরিচালক বলেন, খাইবার পাখতুনখোয়ার চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররম ও বাজাউরসহ একাধিক সেক্টরে তালেবান যোদ্ধাদের গুলিবর্ষণের জবাবে পাকিস্তান পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত হানে।

তিনি বলেন, অভিযানে ২৭৪ জন তালেবান সদস্য ও সংশ্লিষ্ট জঙ্গি নিহত হয়েছেন। এছাড়া ৪০০-র বেশি আহত হয়েছেন। এ সময় ৭৪টির বেশি পোস্ট ধ্বংস এবং ১৮টি চেকপোস্ট পাকিস্তানের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এছাড়া অভিযানে ১১৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, নাঙ্গারহার, লাগমান ও পাকতিকা প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং কাবুলে একটি ইনফ্যান্ট্রি ব্রিগেড সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে। কান্দাহারে একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবিও করেন তিনি।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »