BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশন।
শনিবার (১৪ মার্চ) বিকেলে আসরবাদ উপজেলার চেয়ারম্যান মার্কেটের সামনে এই ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

ইফতার বিতরণ শেষে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বশার বলেন, “উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরই শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় আজ আমরা শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি।”

তিনি আরও জানান, আগামীকাল ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হবে।

তিনি বলেন, “আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রদলের এই মানবিক কর্মকাণ্ড দেখে অনুপ্রাণিত হোক এবং ছাত্রদলকে একটি মানবিক ও কল্যাণমূলক সংগঠন হিসেবে এগিয়ে নিয়ে যাক। যারা ছাত্রদলের সঙ্গে থেকে মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং প্রতিবছরের মতো এবারও আমরা তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।”

এ সময় উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »