নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার মধুবাগে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পনির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে স্থানীয় মাদক ব্যবসায়ীরা এবং মাদক সেবীরা যৌথভাবে গত ২৮ শে এপ্রিল পনির হোসেনকে দেশীয় অস্ত্রধারা মর্মান্তিক আহত করেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে মুমূর্ষ অবস্থায় ভর্তি করান। পরে ঢাকা কমিউনিটি ক্লিনিকে আই সি ইউ তে দীর্ঘদিন থাকা অবস্থায় গতকাল ২৩শে মে সকাল ৭ টায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুর পরে হাতিরঝিল থানা পুলিশ ময়না তদন্ত করে। এরপর স্থানীয় সংসদ সদস্য সাইফুল আলম মিলনের উপস্থিতিতে জানাযা সম্পূর্ণ করে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
পরবর্তীতে গতকাল ২৩শে মে রাতে মৃত পনির হোসেনের ছোট ভাই মনির হোসেন (৫০) বাদী হয়ে হাতিরঝিল থানায় স্থানীয় মাদক ব্যবসায়ী সান্টু ওরফে (ইয়াবা সান্টু) কে ১ নাম্বার আসামি করে মোট ৫জনের নামে মামলা করে। এছাড়া আরো জানা যায় অজ্ঞাত নামক কয়েক জন মামলায় উল্লেখ রয়েছে।
পনির হোসেনের ছোট ভাই মনির হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, তার ভাইকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেকে দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্যকরের আবেদন জানান।