মল্লিক মাকসুদ আহমেদ মির্জাগঞ্জ, প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে নানা কর্মসূচি পালিত হয়েছে।
৩১ মে (রবিবার) আসর বাদে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর উদ্যোগে এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা মানবিক এ কর্মসূচিতে অংশ নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু, সহ-সভাপতি আইয়ুব খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক এই এম শামীম, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন মোক্তার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন গাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন হাওলাদার, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন,নাইম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতারা জানান, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের মহিমায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির প্রধান লক্ষ্য। দলের শীর্ষ নেতৃত্বের দেখানো পথ ও নির্দেশনায় নেতাকর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”