BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মানিক মিয়া (৪২)। তিনি কেশবপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রাজিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

ADS Payra UP Election

নিহতের স্ত্রী ফাতেমা আক্তার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মানিক মিয়ার সঙ্গে তার ছোট ভাই রাজিব মিয়ার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজিব ক্ষিপ্ত হয়ে মানিক মিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং হাতের কাছে থাকা কোদাল দিয়ে তার গলার বাম পাশে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত রাজিব মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »