BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে পটুয়াখালীতে র‍্যালি অনুষ্ঠিত হয়েছ।  র‍্যালি পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমীর জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান।
১১ দলীয় ঐক্য পটুয়াখালী জেলার লিয়াজোঁ কমিটির সদস্য মোঃ সাইদুর রহমান খান এর সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন
পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ মোশাররফ হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোঃ আব্বাস আলী খান, আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) পটুয়াখালী জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোঃ আবুল বাশার,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আবদু্ল্লাহ আন নাহিয়ান, এনসিপি পটুয়াখালী জেলার যুগ্ম সমন্বয়কারী একেএম সিফাত শুভ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মোঃ আনোয়ারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি মোঃ তামিম হোসেন, বাংলাদেশ ছাত্র শক্তি পটুয়াখালী জেলা আহ্বায়ক মোঃ মিরাজ ইমতিয়াজ প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে জাতির জন্য প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। তাঁরা শহীদদের স্মৃতি সংরক্ষণ, জাতীয় ঐক্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ ঘাট চত্বরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »