BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত: ১ জনের কারাদণ্ড ও তিন ব্যবসায়ীকে জরিমানা

​ মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ প্রতিনিধি :

 

 

​পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বন্দরে দেশীয় প্রজাতির ছোট মাছ ও মাছের প্রজনন রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী, চাকজাল ও কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় এই অভিযান শুরু হয়।
​গোপন সংবাদের ভিত্তিতে সুবিদখালী বন্দরের তিনটি দোকানে পরিচালিত এই মোবাইল কোর্টে নিষিদ্ধ জাল পাওয়া যায়। পরে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মির্জাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী।
মৎস্য সুরক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত এই রায় প্রদান করেন।
​আইন লঙ্ঘনের দায়ে মো. জাফর হাওলাদার ও আব্দুল হালিম নামের দুই ব্যবসায়ীকে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার জলিসা গ্রামে। এছাড়া সুবিদখালী গ্রামের আব্দুল মজিদের পুত্র নূর মোহাম্মদ নামের আরেক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান জানান, “দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষার্থে ক্ষতিকর চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

​অভিযানের বিষয়ে মির্জাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী বলেন, “দেশীয় মাছ রক্ষায় ও অবৈধ জালের ব্যবহার বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে।”

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »