BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

১১ বছর প্রেমের পর প্রেমিকের বাড়িতে অনশণে তরুণী!

গাইবান্ধায় দীর্ঘ ১১ বছর প্রেমের সম্পর্কের পরও বিয়ে না হওয়ায় বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন এক তরুণী। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যস্থতায় উভয় পরিবারের সম্মতিতে শেষ পর্যন্ত তাদের বিয়ে সম্পন্ন হয়।

শনিবার (১৫ আগস্ট) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহাতাব মন্ডল জানান, শুক্রবার রাত ১১টার দিকে তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় শনিবার বেলা ১১টার দিকে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

স্থানীয়রা জানান, একই গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলাম রায়হানের সঙ্গে সুরভি আক্তারের প্রায় ১১ বছরের প্রেমের সম্পর্ক। সপ্তাহখানেক আগে রায়হান সৌদি আরব থেকে বাড়িতে আসেন। এরপরও বিয়ের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় শুক্রবার রাতে সুরভি বিয়ের দাবিতে তার বাড়িতে গিয়ে অবস্থান নেন। এ সময় তার হাতে বিষের বোতল ছিল বলে স্থানীয়রা জানান।

ঘটনাটি ছড়িয়ে পড়লে রায়হানের বাড়ির সামনে স্থানীয় লোকজন জড়ো হন। এতে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করে উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন।

একপর্যায়ে শনিবার দুপুরে উভয় পরিবারের সম্মতিতে সুরভি আক্তার ও রাশেদুল ইসলাম রায়হানের বিয়ে সম্পন্ন হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। তবে শনিবার তাদের বিয়ে হয়েছে বলে তিনি শুনেছেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »