BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড ভারতীয় শ্রীধরের!

এক হাতে দীর্ঘতম নখ রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন ভারতের মহারাষ্ট্রের পুনের বাসিন্দা শ্রীধর চিল্লাল। তার বাম হাতের পাঁচটি নখের সম্মিলিত দৈর্ঘ্য ৯০৯ দশমিক ৬ সেন্টিমিটার বা ২৯ ফুট ১০ ইঞ্চি—যা প্রায় একটি তিনতলা ভবনের উচ্চতার সমান।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, শ্রীধরের বাম হাতের পাঁচটি নখ আলাদাভাবে পরিমাপ করা হয়। এর মধ্যে সবচেয়ে লম্বা ছিল বুড়ো আঙুলের নখ, যার দৈর্ঘ্য ১৯৭ দশমিক ৮ সেন্টিমিটার। এরপর মধ্যমার নখ ১৮৬ দশমিক ৬, অনামিকার ১৮১ দশমিক ৬, কনিষ্ঠার ১৭৯ দশমিক ১ এবং তর্জনীর নখ ১৬৪ দশমিক ৫ সেন্টিমিটার দীর্ঘ ছিল।

শ্রীধরের এই অস্বাভাবিক দীর্ঘ নখ রাখার শুরু ১৯৫২ সালের একটি ঘটনা থেকে। তখন তার বয়স মাত্র ১৬ বছর। স্কুলে এক বন্ধুর ভুলে এক শিক্ষকের লম্বা নখ ভেঙে যায়। এ ঘটনায় শিক্ষক তাদের উদ্দেশে বলেন, নখ বড় না করলে এগুলো না ভাঙার জন্য কী পরিমাণ যত্ন নিতে হয়, তা কখনো বোঝা যাবে না।

শিক্ষকের সেই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নেন শ্রীধর। এরপর তিনি নিয়মিত নখ বড় করতে শুরু করেন। দীর্ঘ কয়েক দশক ধরে নখ না কেটে তিনি এই রেকর্ড গড়েন।

তবে এত লম্বা নখ নিয়ে স্বাভাবিক জীবনযাপন সহজ ছিল না। দৈনন্দিন বিভিন্ন কাজে তাকে নানা শারীরিক ও ব্যবহারিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। পেশায় আলোকচিত্রী হওয়ায় নখের কারণে ক্যামেরা পরিচালনাতেও সমস্যা হতো। এ জন্য নিজের সুবিধামতো বিশেষ একটি হাতল তৈরি করে ক্যামেরা ব্যবহার করতেন তিনি।

দীর্ঘ নখের এই অনন্য রেকর্ডের মাধ্যমে শ্রীধর চিল্লাল সর্বকালের দীর্ঘতম নখের রেকর্ডও নিজের দখলে রেখেছেন।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »