BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন বিশ্বজিৎ হত্যা মামলার আসামি শাকিল

মোঃ জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি:

 

 

এক যুগেরও বেশি সময় আগে দেশজুড়ে আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) আসর নামাজ পড়ে পটুয়াখালী শহরের করভবন জামে মসজিদের সামনে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিতে শাকিলকে আইনগত প্রক্রিয়ায় সাময়িক মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে তাঁর পরিবার। মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো মাকে দেখতে পরিবারের কাছে ফেরেন তিনি। এ সময় স্বজনদের সঙ্গে তাঁকেও জানাজায় অংশ নিতে দেখা যায়।

পরিবার সূত্রে জানা যায়, শাকিলের মা সোমবার (১৭ আগস্ট) মাগরিবের সময় মারা যান। তাঁর মৃত্যুর পর মঙ্গলবার করভবন জামে মসজিদের সামনে জানাজার আয়োজন করা হয়। এতে শাকিলের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজাকে ঘিরে স্বজনদের মধ্যে ছিল শোকের আবহ। দীর্ঘদিন পর মায়ের শেষ বিদায়ের মুহূর্তে ছোট ছেলেকে পাশে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যেও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

শাকিলের বড় ভাই মো. শাহিন বলেন, “আমার ভাই ষড়যন্ত্রের শিকার। মামলায় যাদের আসামি করা হয়েছিল, তাদের অনেকেই জামিন পেয়েছেন। কিন্তু আমার ভাই জামিন পায়নি। আমরা একমাত্র বিএনপি পরিবার হওয়ায় বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছি।”

তিনি আরও বলেন, “আমার মা আজ আর বেঁচে নেই। শেষবারের মতো মাকে দেখতে এবং তাঁর জানাজায় অংশ নিতে আমার ছোট ভাই এসেছে। মায়ের মৃত্যুর সময় ছেলেকে কাছে পাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের এবং আবেগের বিষয়।”

উল্লেখ্য যে, ২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকায় অবরোধ চলাকালে পথচারী বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলার তদন্তে রফিকুল ইসলাম ওরফে শাকিলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীর নাম আসে। তৎকালীন তদন্ত ও আদালত-সংক্রান্ত প্রতিবেদনে শাকিলকে বিশ্বজিৎকে চাপাতি দিয়ে কোপানোর সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছিল।

মায়ের জানাজা শেষে শাকিল আবার কারাগারে ফিরে যান।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »