BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাষ্ট্রপতি নির্বাচন আজ, ভোট দেবেন ৩৪৯ এমপি!

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের।

রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোটাভুটি হয়েছিল। সেবার ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস নির্বাচিত হন। এরপর থেকে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ না থাকায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় অনেকটাই নিশ্চিত বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। নির্বাচিত হলে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন।

সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল নিজেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে যাবে এবং মন্ত্রীর পদ থেকেও তাকে পদত্যাগ করতে হবে।

অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ ভোট দিতে পারবেন না। এমনকি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় সংসদ কক্ষেও তার প্রবেশের সুযোগ থাকবে না।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই।

সংসদ কক্ষেই ভোট দেবেন সংসদ সদস্যরা। এ জন্য চারটি ব্যালট বাক্স রাখা হয়েছে। সংসদ সদস্যরা প্রকাশ্য ভোট দেবেন। ব্যালটে ভোটারের নাম এবং তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা উল্লেখ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। নির্বাচনে বিজয়ী হতে একজন প্রার্থীকে অন্তত ১৭৫টি ভোট পেতে হবে। বিএনপি জোটের প্রায় ২৫০ জন সংসদ সদস্য রয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে শাসকদলীয় সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি জানান, দলীয় প্রার্থীর পক্ষে ভোট দিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, ১৯৯১ সালের পর এবার আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হচ্ছে। এ নির্বাচনকে গণতন্ত্রের নতুন যাত্রা হিসেবে দেখছে সরকার। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা কীভাবে ভোট দেন, তা জনগণ সরাসরি দেখার সুযোগ পাবেন বলেও জানান তিনি।

এদিকে অসুস্থতাজনিত কারণে দেশের বাইরে থাকায় ভোট দিতে পারবেন না বলে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

অন্যদিকে দলীয় সংসদ সদস্য না হওয়ায় আটজন স্বতন্ত্র এমপি নিজেদের পছন্দ অনুযায়ী দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দিতে পারবেন। এরই মধ্যে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ সদস্যদের সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ ও ভোট দিতে হবে। ভোট গ্রহণ হবে বিরতিহীনভাবে। ভোট দেওয়ার সময় সংসদ সচিবালয়ের সরবরাহ করা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে প্রচলিত রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা আবেদনও খারিজ করে দেন আদালত। পরে রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ আপিল বিভাগে আবেদন করেছেন বলে জানা গেছে।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ও বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -