BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে ত্যাগীদের বঞ্চিত করে যুবদলের কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু মিছিল

মেহেদী হাসান শান্ত, দুমকি, (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

ত্যাগীদের বঞ্চিত করে দুমকি উপজেলা যুবদলের কমিটি দেওয়ার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা।
বুধবার বিকেল ৫টায় উপজেলার নতুন বাজার আল-মামুন সুপার মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে হাতে ঝাড়ু নিয়ে নেতাকর্মীরা প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভু।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি দুমকি উপজেলার ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি বুধবার এ কমিটি অনুমোদন করেন।
ঘোষিত কমিটিতে সভাপতিঃ জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি: মিজানুর রহমান লাল মিয়া, সহ-সভাপতি: মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক: মো. জাহিদুল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. মাইনুল ইসলাম সোহেল  ,সাংগঠনিক সম্পাদক: মো. কামাল তালুকদার। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পাগলা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে দুমকিতে আসার পথে বঞ্চিত নেতাকর্মীরা উপজেলার সামনে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -