BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে উপজেলা যুবদলের কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি

মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধি:

 

 

ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও ফ্যাসিস্ট দোসর জাতীয় পার্টির কর্মীদের নিয়ে গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১২টায় উপজেলার নতুন বাজার জমজম রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দুমকি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষিত দুমকি উপজেলা শাখা যুবদলের নতুন কমিটিতে দলের গঠনতন্ত্র পুরোপুরি লঙ্ঘন করা হয়েছে। বিগত দিনে রাজপথে নিষ্ক্রিয়, অরাজনৈতিক এবং বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা রাজপথের স্থায়ী কর্মীদের সম্পূর্ণ অবমূল্যায়ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কমিটিতে সভাপতি করা হয়েছে মোঃ জাকির হোসেন মিলনকে। তিনি দীর্ঘ ১৬ বছরে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেননি এবং দুমকি উপজেলার আওয়ামী লীগের সাবেক নেতাদের নিয়মিত মোটরসাইকেল চালক ছিলেন। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মোঃ মিজানুর রহমান লাল মিয়াকে। তিনি জাতীয় পার্টির একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মী ছিলেন এবং আওয়ামী লীগ জোট সরকারের সাবেক সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন। সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ জাহিদুল ইসলাম রুবেলকে। তার প্রাপ্ত বয়স হওয়ার পর থেকে তিনি বাংলাদেশের বাহিরে অবস্থান করেন। দেশে ফিরে তিনি ভাতের হোটেলের ব্যবসা শুরু করেন। টাকার মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন বলেও অভিযোগ করেন তারা।

নেতারা বলেন, ২৬ আগস্ট থেকে যুবদলের ঘোষিত কমিটির বিরুদ্ধে দুমকি উপজেলা যুবদল যে আন্দোলন-সংগ্রাম করছে তাতে কোনো প্রশ্নের অবকাশ নেই।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে বিতর্কিত এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -