BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে পুলিশের বাঁধা টপকে পদবঞ্চিত যুবদল নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ,প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে নবগঠিত উপজেলা যুবদলের আংশিক কমিটিকে ‘অযোগ্য ও বিতর্কিত’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রোববার (৩০ আগস্ট) এ কর্মসূচি পালন করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১০টার দিকে সুবিদখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-বরগুনা আঞ্চলিক মহাসড়ক হয়ে কলেজ রোড তিন রাস্তার মোড়ে পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে নেতাকর্মীরা পুলিশের বাঁধা অতিক্রম করে মিছিল নিয়ে সামনে এগিয়ে যান।
এরপর মিছিলটি কলেজ রোড, বাসস্ট্যান্ড ও সুবিদখালী বন্দর এলাকা প্রদক্ষিণ করে সুবিদখালী সরকারি গার্লস স্কুলের সামনে এসে শেষ হয়। সেখানে তাঁরা সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে প্রধান বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন হাওলাদার, বাবুল মুন্সি,মধু মৃধা,রাসেল মৃধা সহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, বিগত দিনে যারা রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং হামলা-মামলা ও নানা হয়রানির শিকার হয়েছেন, নবগঠিত কমিটিতে তাদেরকে বাদ দিয়ে নিষ্ক্রিয়, আ’লীগের সুবিধাভোগী,চাকরিজীবী,মাদক কারবারি ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে গঠিত কোনো কমিটি মির্জাগঞ্জে যুবদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে পারবে না। তাই অনতিবিলম্বে ঘোষিত কমিটি স্থগিত করে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা।
এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবগঠিত মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা টানা তৃতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করছেন। এর আগে তাঁরা কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল, সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »