BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: পাংগাসিয়া ইউনিয়ন যুবদলের আনন্দ শোভাযাত্রা ও অভিনন্দন

দুমকী প্রতিনিধি:

 

​বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিভার্সিটি স্কয়ার এলাকায় এ উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
​আনন্দ শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​ঘোষিত নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে জাকির আলম মিলন, সাধারণ সম্পাদক হিসেবে মো. জহিদুল ইসলাম রুবেল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. কালাশ তালুকদার মনোনীত হয়েছেন।
​সমাবেশে পাংগাসিয়া ইউনিয়ন যুবদল নেতা নয়ন তালুকদার,আবু সালেহ,বেল্লাল মোল্লা, মুন্না বিশ্বাস,, মিলন সিকদার, খোকন ফরাজি, রবিউলসহ স্থানীয় যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
​এ সময় নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করায় দুমকীতে শহীদ জিয়ার আদর্শের জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। নতুন এই নেতৃত্ব দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী দিনের যেকোনো রাজপথের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -