মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ প্রতিনিধি :
পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সাইফুল ইসলাম বাপ্পী খানকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানাতে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেউলীস্থ বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান শাকিল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম বাপ্পী খান, জেসাসের পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব তৌহিদুজ্জামান রুমি, স্থানীয় যুবদল নেতা পলাশ হাওলাদার এবং
ভার্চুয়াল বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন মজনু।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের খান।
এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
