BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন!

জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে নতুন গঠিত ১০টি কমিটির কোনোটিতেই বিরোধী দলের কোনো সদস্যকে সভাপতি করা হয়নি। কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবর্তে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে সভাপতি করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পৃথকভাবে এসব কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবর্তে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে সভাপতি করা হয়েছে।

রোববার ঘোষিত ১০টি কমিটির সভাপতিদের মধ্যে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে আবদুস সালাম পিন্টু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে আবুল খায়ের ভূঁইয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে মুন্সী রফিকুল আলমকে সভাপতি করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন এ কে এম সেলিম রেজা হাবিব। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে জয়নুল আবদিন ফারুককে সভাপতি করা হয়েছে।

এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন খায়রুল কবির খোকন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে মাহমুদা হাবীবা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে বরকত উল্লাহ বুলুকে সভাপতি করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবদুল ওয়াদুদ ভূঁঞাকে।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সংসদ-সম্পর্কিত কমিটি রয়েছে ১১টি। এ পর্যন্ত ৩৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি ৩০টি।

বাকি ছয়টি কমিটির মধ্যে এখন পর্যন্ত শুধু সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি পদে বিরোধী দলের একজন সদস্যকে রাখা হয়েছে।

এদিকে, রোববারের কমিটি গঠনের তালিকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির নাম থাকলেও সেটি পরে গঠন করা হবে বলে স্পিকারকে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -