সারাদেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় নরসিংদীতেও ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে বিপুলসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে মশা নিধনের ওষুধ ছিটিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাঁচদোনা মোড়ে পাঁচদোনা ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
পাঁচদোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. লোকমান হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও পরিষদের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
