BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের!

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, এসডিজি অর্জনে বিশ্ব অনেকটা পিছিয়ে রয়েছে। এখন কার্যকর পদক্ষেপের পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে এই ভিডিও বার্তা পাঠান প্রধানমন্ত্রী। তার সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরাও ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন।

ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।’

এসডিজি বাস্তবায়নের গতি বাড়াতে আন্তর্জাতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করা, বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তার বক্তব্যে পারস্পরিক সহযোগিতা ও যৌথ দায়িত্ববোধের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা উঠে আসে।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে তিনি বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।

সূত্র: বাসস

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -