BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

এটা কি আইফোন ১৮?-জিজ্ঞেস করেই নারীর ফোন নিয়ে পালাল ছিনতাইকারী!

ভারতের গ্রেটার নয়ডা ওয়েস্টে ই-রিকশায় কর্মস্থলে যাওয়ার সময় এক নারীর কাছ থেকে সদ্য কেনা আইফোন ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুই বাইক আরোহী। ফোনটি কেনার মাত্র তিন দিন পর এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের আগে ফোনটি নতুন কি না জানতে চেয়ে কৌশলে কথা বলেছিল অভিযুক্তরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী শুভি ভান্ডারি ই-রিকশার ভাড়া অনলাইনে পরিশোধ করার জন্য ফোনটি হাতে বের করেন। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর কাছে আসে। প্রথমে তারা রাস্তার দিকনির্দেশনা জানতে চায়। এরপর তাঁদের একজন শুভিকে জিজ্ঞেস করেন, ‘এটা কি নতুন আইফোন?’

শুভি ইতিবাচক উত্তর দেওয়ার পরপরই ওই ব্যক্তি তাঁর হাত থেকে ফোনটি ছিনিয়ে নেন। এরপর দুই ছিনতাইকারী মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ADS Payra UP Election

শুভির স্বামী সাকেত গুপ্ত জানান, ছিনতাই হওয়া ফোনটি আইফোন ১৮ প্রো মডেলের এবং মাত্র তিন দিন আগে সেটি কেনা হয়েছিল।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার পুলিশের কাছে অভিযোগ করে। একই সঙ্গে সকালে প্রধান সড়কগুলোতে পুলিশের টহল কম থাকায় অসন্তোষ প্রকাশ করেন পরিবারের সদস্যরা।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর বাবার আবেদনের ভিত্তিতে একটি অনলাইন এফআইআর নথিভুক্ত করা হয়েছে। বিসরাখ থানার ওসি রঞ্জিত সিং জানান, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -