BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কাউনিয়ায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

গত রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন: উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি, সহসভাপতি রাকিবুল হাসান পলাশ, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান এবং আলমগীর চৌধুরী লিটন প্রমুখ।

ADS Payra UP Election

এ সময় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্যসচিব আব্দুল আজিজ বাবু, যুবনেতা ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্না, উপজেলা কৃষক দলের সভাপতি ফেরদৌস হাসান জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বির, সদস্যসচিব কোয়েল আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহমেদ তরিকুল ইসলাম, সদস্যসচিব আপেল ও যুগ্ম আহ্বায়ক মাসুমসহ বিভিন্ন ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »