BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পবিপ্রবি’র বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ইউজিসি সদস্য

মেহেদী হাসান শান্ত

 

নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেন (২৮ সেপ্টেম্বর) সোমবার পবিপ্রবির নির্মানাধীন হলসমূহ, একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থাপনা, জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন।

ADS Payra UP Election

এ সময় তিনি সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল এন্ড কলেজ) এর শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এর সভাপতিত্বে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ প্রকাশনা বিভাগের পরিচালক ও গভর্নিং বডির সদস্য ড. রাহাত মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা তাৎক্ষনিকভাবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

এর আগে দুপুরে ১২ টার দিকে প্রধান অতিথি ক্যাম্পাসে এসে পৌঁছালে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান ও পরিচালক ( ছাত্র পরামর্শ ও নির্দেশনা ) মো: আব্দুর রহিম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »