BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আলোচিত যুবদল নেতা কে এম চঞ্চল এর বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :

 

ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

শুক্রবার (৯ই অক্টোবর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরিত- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া (দপ্তরের দায়িত্বে) এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ADS Payra UP Election

বিজ্ঞপ্তিতে তিনি লিখেন, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন নিউমার্কেট থানার সদস্য সচিব কে এম চঞ্চলকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো।

এ বিষয়ে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

একই বিজ্ঞপ্তিতে নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক হলুদ এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন গেন্ডারিয়া থানা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম নয়ন এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার নির্দেশ প্রদান করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -