BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাকিবুজ্জামান রাকিব দশমিনা পটুয়াখালী:

 

 

পটুয়াখালীর দশমিনায় নাফহাতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী  উপজেলার পূর্ব আলীপুর দারুল উলূম নূরানী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে পটুয়াখালী জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

দিনব্যাপী এ প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো—১০ পারা, ৫ পারা ও হুসনে সওত। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

ADS Payra UP Election

অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন নাফহাতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এইচ এম ক্বারী আরাফাত রহমান রবিউল এবং মহাসচিব হাফেজ ক্বারী মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজান হাওলাদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালাম পঞ্চায়েত, লিয়ার হোসেন, শহিদুল ইসলাম, ফিরোজ হোসেন, মাছুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মোঃ জাকারিয়া ইসলাম বেলাল ও মোঃ মনিরুল ইসলাম। আয়োজকদের মধ্যে ছিলেন পূর্ব আলীপুর দারুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ জাকারিয়া ইসলাম বেলাল এবং পূর্ব আলীপুর দারুল উলূম নূরানী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসার পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

প্রতিযোগিতার মাধ্যমে পবিত্র কোরআন হিফজে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »