BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

প্রবাসী কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রতিমন্ত্রী

প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্ডধারীরা দেশে রেমিট্যান্স পাঠালে প্রচলিত আড়াই শতাংশের পরিবর্তে ৩ শতাংশ প্রণোদনা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক নূর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে দেশে রেমিট্যান্স পাঠালে প্রবাসীরা আড়াই শতাংশ প্রণোদনা পান। প্রবাসী কার্ডধারীদের জন্য এ হার বাড়িয়ে ৩ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ADS Payra UP Election

এদিকে, যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়া যেসব প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাঁদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »