BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ফেনীতে ৯ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফেনী প্রতিনিধি:ফেনীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশি মদসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফেনী সদর থানাধীন ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পিটিআই স্কুলের বিপরীত পাশে এই অভিযান পরিচালিত হয়।

ফেনীর পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল এই অভিযান চালায়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: লক্ষ্মীপুরের উত্তর চরবংশী এলাকার মৃত সোহাগ মিয়া ও শান্তা বেগমের ছেলে বিল্লাহ হোসেন (২৪) (বর্তমানে ফেনীর পেট্রোবাংলা সড়কে বসবাসরত); নেত্রকোনার কলমাকান্দা থানার রংছাতী গ্রামের আব্দুল হামিদ ও মোসা. ফুলেনা বেগমের ছেলে মো. রেজাউল করিম (২৪); একই থানার হরিণাকুড়ি গ্রামের ইছমত মিয়া ও আকলিমা খাতুনের ছেলে মো. রুবেল হোসেন (২২); এবং ফেনী সদর থানার রামপুর (লাতু মিয়া সড়ক, তারেক মিয়ার কলোনি) এলাকার আলী আজগর ও ফাতেমা বেগমের ছেলে মো. হৃদয় (২২)।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -