BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পদত্যাগের পথে ইশরাক, নিজ হাতে গাড়ি থেকে খুললেন সরকারি লোগো!

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে নিজ হাতে গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলেছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে প্রেসক্লাবে যাওয়ার পথে তিনি এ কাজ করেন। এর আগে মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে তাঁর উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়। ইশরাক জানিয়েছেন, বিশেষ কারণে তিনি পদত্যাগ করছেন। তবে মাদকের বিরুদ্ধে তাঁর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে প্রেসক্লাবে যাওয়ার সময় গাড়িতে থাকা সরকারি লোগোটি নিজ হাতে খুলে ফেলেন ইশরাক হোসেন। এ সময় তিনি জানান, দলের পক্ষ থেকে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়নি; বরং তিনি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ইশরাক বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’

পদত্যাগের ঘোষণা দিলেও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান থেকে সরে আসছেন না বলে জানান তিনি। তাঁর ভাষ্য, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’

এর আগে শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন। ওই সময় তাঁকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে থাকতে দেখা যায়। তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রোববার (১৮ অক্টোবর) দিনভর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলে। এ ঘটনা বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি করে এবং সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।

এ পরিস্থিতির মধ্যেই সোমবার পদত্যাগের ঘোষণা দিতে প্রেসক্লাবে আসেন ইশরাক। পদত্যাগের কারণ হিসেবে তিনি বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করলেও বিস্তারিত ব্যাখ্যা দেননি। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি স্পষ্ট করেন, মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান অব্যাহত থাকবে।=

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »