BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বগুড়ায় ওলামা ফোরামের আলোচনা সভা ও ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

​বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় হেযবুত তওহীদ ওলামা ফোরামের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাওহীদের প্রকৃত শিক্ষা ও আদর্শের ওপর ভিত্তি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

​বগুড়া জেলা হেযবুত তাওহীদ ওলামা ফোরামের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় আমির সাহারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি সালজার রহমান সাবু। সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম এর সঞ্চালনায় ​প্রধান অতিথির বক্তব্যে সাহারুল ইসলাম বলেন, "বর্তমান সময়ে সকল বিভেদ ভুলে তাওহীদের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়া আবশ্যক। সমাজে সত্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে আলেম ও ওলামা সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

​আলোচনা সভা শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে এনামুল হককে আহবায়ক, নাজমুল হককে সদস্য সচিব এবং মাওলানা আবু সাইদকে যুগ্ম সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা হেযবুত তাওহীদ ওলামা ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

​নবাগত কমিটির নেতৃবৃন্দ তাওহীদের আদর্শে সমাজ গঠনে এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় আলেম-ওলামাদের মধ্যো একরাম হোসেন, আব্দুল বারেক, মোশারফ হোসেন, লয়া মিয়া, ইয়াসিন আলী, কাওসার আলী, ওসনান, আব্দুল মমিন শরিফুল ইসলাম ফজলুর রহমান ও অনুষ্ঠানে স্থানীয় ওলামা ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »