BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

টঙ্গীর শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগে নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

গাজীপুরের টঙ্গীতে মাদরাসার এক শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় আবেগের বশবর্তী না হয়ে আইনি প্রক্রিয়ায় সমাধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের দায়িত্বশীল আচরণ এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণ আরও দায়িত্বশীল হওয়া উচিত। শিক্ষকদের এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে শিক্ষকতার প্রকৃত মর্যাদা ক্ষুণ্ন হয়। পাশাপাশি কোনো ঘটনার জেরে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, কোনো ঘটনা ঘটলে তা আবেগ দিয়ে বিবেচনা না করে আইনি পথে সমাধান করা উচিত। এর ফলে সামাজিক বিশৃঙ্খলা কমানো সম্ভব হবে।

দেশে প্রচলিত আইনের পর্যাপ্ততার প্রসঙ্গ তুলে তিনি বলেন, পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে, যেখানে এত বেশি আইন রয়েছে। বাংলাদেশের এমন কোনো পরিস্থিতি নেই, যা মোকাবিলার জন্য আইন নেই বলে তিনি মন্তব্য করেন। তাই যেকোনো পরিস্থিতিতে আইন ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের পথে এগোনো উচিত বলে মত দেন তিনি।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »