BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির!

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিনি পূর্ণ কেবিনেট মন্ত্রীর মর্যাদা ও প্রটোকল পাবেন।

রোববার (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্মেলনে অংশগ্রহণের সময় হুমায়ুন কবির একজন পূর্ণ কেবিনেট মন্ত্রীর সমান মর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন।

কমনওয়েলথ সরকারপ্রধানদের এ বৈঠকে সদস্যদেশগুলোর সরকারপ্রধান ও প্রতিনিধিরা অংশ নেবেন। আন্তর্জাতিক সহযোগিতা ও সদস্যদেশগুলোর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে এ ধরনের সম্মেলনে আলোচনা হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -