BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

লেবুখালী নব জাগরণ সমাজকল্যাণ সংঘ”র আত্ম প্রকাশ: সভাপতি-রিপন,সাধারন সম্পাদক- সবুজ

 দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকিতে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরনের মধ্যদিয়ে লেবুখালী নব জাগরণ সমাজ কল্যান সংঘ” নামে একটি স্বেচছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে মোঃ সালাহউদ্দিন রিপন শরীফ ও সাধারন সম্পাদক পদে মোঃ সবুজ মাহমুদ হাওলাদারের নেতৃত্বে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় পশ্চিম লেবুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আত্মপ্রকাশ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ সালাহউদ্দিন রিপন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি-এডিএস এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, শিক্ষক আশরাফ আলী, সাইফুল্লাহ জাহান মানিক।
সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মোঃ সরোয়ার খান, সহ সভাপতি মোঃ মনির হাওলাদার, শামীম খান, সাহিন শরীফ, বাহারখান, লিটন আকন, সবুজ মাতব্বর ও অপু খান। সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক:- মামুন শরীফ, রুবেল মাতব্বর, আবু মুছা খান, রাসেল খলিফা ও রাসেল মাতুব্বর। সাংগঠনিক সম্পাদক: জসীম হাওলাদার, মাহিন আকন, আরিফুর রহমান, মামুন হাওলাদার, সোহাগ শরীফ ও তুষার আহমেদ বাবু।
কোষাধ্যক্ষ: মোঃ কামাল হোসেন, দপ্তর সম্পাদক: মোঃ সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ রাকিব শরীফ, ক্রীড়া সম্পাদক: মোঃ নাজমুল শরীফ, সাংস্কৃতিক সম্পাদক: ইমরান হাওলাদার, শিক্ষা ও পাঠাগার সম্পাদক: মোঃ ফয়সাল হোসেন লিপু। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: মোঃ জসীম আকন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম বাবু, সমাজ সেবা সম্পাদক: সোহেল প্যাদা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক: হাফেজ মোঃ নেছার উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক: নুর জাহান বেগম হেপী। নির্বাহী সদস্য: মোঃ মানিক শরীফ, মোঃ রেজাউল করিম,মোঃ শাওন আকন, মেহেদি খাঁন, মোঃ রাজিব হাওলাদার, মোঃ এনামুল হক নয়ন ও আল মামুন চৌকিদার।
সভাশেষে সংগঠনের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »