BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাংলাদেশ আওয়ামী যুবলীগের অফিসিয়াল ফটোগ্রাফার গাজী আফসানুল ইসালাম রক্সি’র জন্মদিন

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের অফিসিয়াল ফটোগ্রাফার ও গোপালগঞ্জের কৃতি সন্তান অতি পরিচিত মুখ গাজী আফসানুল ইসলাম রক্সি’র জন্মদিন আজ।১লা অক্টোবর গোপালগঞ্জ জেলার হরিদাসপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। ছোট বেলা থেকেই বিভিন্ন খেলাধূলা ও সাংস্কৃতিমনা মেজাজের মানুষ তিনি। পাশাপাশি তিনি বিভিন্ন স্কুল-কলেজে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ভূমিকা পালন করেন।গ্রাম হোক বা শহরে তরুণদের একত্রিত করে খেলাধূলা ও সাংস্কৃতির ক্ষেত্রে উন্নতি অব্যাহত রাখতে যুব সমাজ নিয়ে কাজ করছেন মাদকের বিরোধিতার মধ্যে দিয়ে।এছাড়াও সমসাময়িক মহামারি কোভিড ১৯ এ গোপালগঞ্জ বন্ধু মহল সংগঠনে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়েছেন।তিনি সংগঠনটির প্রথম সারির একজন করোনা যোদ্ধা।

পারিবারিকভাবে তিনি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছেন। সে প্রেক্ষিতে কলেজ জীবন থেকেই তিনি প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতির সাথে। গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধুর কলেজে তিনি একজন আপোষহীন ছাত্রনেতা ছিলেন। ঢাকার কলাবাগান থানায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি অত্যন্ত দায়িত্বের সাথে কাজ করেছেন।এর পরপর ই শেখ মণি স্মৃতি পরিষদের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন এছাড়াও পদ্মা জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এবং গোপালগঞ্জ জেলা যুব কল্যাণ সমিতি এই সামাজিক সংগঠনের সদস্য হিসেবে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে দেশের জন্য সেবা ও উন্নয়ন মূলক কাজ করছেন।

পাশাপাশি, তিনি তার ব্যক্তিজীবনে একজন মডেল ও ফটোগ্রাফার। এছাড়াও তিনি একাধিক পত্র পত্রিকার সাথে সরাসরিভাবে জড়িত। চিত্র বিচিত্র, সম সময়, বাংলার বাণী পত্রিকাতে তিনি বিভিন্ন সময়ে কাজ করেছেন,বর্তমানে তিনি সাপ্তাহিক গেরিলা,মধুমতি পত্রিকায় ফটো সাংবাদিকতা করছেন। এছাড়াও বর্তমান সরকারের গোপালগঞ্জের মাননীয় এম. পি মহোদয়ের নিজস্ব ক্যামেরা পার্সন হিসেবে তিনি কাজ করছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের অফিসিয়াল ফটোগ্রাফার এর দায়িত্ব পালন করছেন।

বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে একজন ভালো মানুষ হিসেবে তিনি সর্বদা দেশ ও দশের কল্যাণ সাধণ করতে চান এটাই তার জন্মদিনের চাওয়া। তিনি প্রতিনিয়ত সামাজিক কর্মকান্ডের মাধ্যমে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। জন্মদিনের এই বিশেষ দিনে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »