BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মেহেদী হাসান, জেলা প্রতিনিধি পটুয়াখালী:

পটুয়াখালীর দুমকীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উপলক্ষে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এ প্রতিপাদ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে এক আলোচনা সভা দুমকী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। দুর্নীতি বিরোধী কমিটির সহ—সভাপতি কাজী বেলাল হোসেন দুলাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জনাব মাহমুদা আক্তার হেপি ও মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় দূর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »