BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত

গাজীপুরের টঙ্গীতে ট্রেন কাটা পরে দুজন নিহত হয়েছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ছোটন শর্মা জানান।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুজনই পুরুষ। এর মধ্যে একজনের বয়স ৩০ এবং অপরজনের ১০ বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হয়। নিহতরা রেললাইন ধরে হাঁটছিল বলে স্থানীয়রা দেখেছেন।

এসআই ছোটন শর্মা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা হয়ত বাবা-ছেলে। লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানান চেষ্টা চলছে।”

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -